বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মচারীদের আন্দোলনের আড়াই মাসের মাথায় ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে কর্মচারীরা। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ২য় দিনের মতো কর্মবিরতি পালন করে ‘কর্মচারী সমন্বয় পরিষদ’ নামে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের একটি সংগঠন।
