বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে শুক্রবার রাতে তপন সরকার (২৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বিলাশবাড়ী ইউপির চকরমনাথ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তপন সরকার ঐ গ্রামের রবীন্দ্রনাথ সরকার নাদুর ছেলে। তিনি শর্মাপুর গ্রামে দর্জির কাজ করতেন। শনিবার সকালে চকরমনাথ গ্রামে নিজ বাড়ির পাশে সন্যাশতলী নামক স্থানে আলু ক্ষেত থেকে তপনের লাশ উদ্ধার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মালেক বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কোনো কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে।
