বিলুপ্ত প্রজাতীর সন্ধি কচ্ছপ জবই বিলে অবমুক্ত

আপডেট : ২৬ জুন ২০২৩, ১৫:১৪

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলে একটি বিলুপ্ত প্রজাতীর ভারতীয় সন্ধি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।  সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন রোববার (২৫ জুন) বিকালে কচ্ছপটি অবমুক্ত করেন।

ইউএনও বলেন, এমন বিলুপ্ত কচ্ছপসহ সকল বিলুপ্ত প্রাণী রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ জুন) উপজেলার আইহাই ইউনিয়নের জেলেদের জালে  বিলুপ্ত প্রায় কচ্ছপটি ধরা পড়ে।  এ সময় আশড়ন্দ উত্তর পাড়া গ্রামের  লিটন হোসেন  জেলেদের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। খবর পেয়ে জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সদস্যরা  কচ্ছপ পর্যবেক্ষণ করা সময় একটু অসুস্থ দেখতে পান। পরে বিষয়টি  বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগ রাজশাহী, বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর হোসেনকে জানানো হলে তিনি  প্রাথমিক চিকিৎসা দিয়ে কচ্ছপটির প্রজাতী শনাক্ত করেন।

তার মতে, উদ্ধার হওয়া কচ্ছপটি বিলুপ্ত প্রায় ভারতীয় সন্ধি কচ্ছপ। কচ্ছপটি  সংগঠনের সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। একটু সুস্থ হলে আইহাই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া  ঐতিহ্যবাহী জবই বিল (ডুমরইল, মাহিল ও কালিন্দর)  অবমুক্ত করা হয়।

অবমুক্ত সময় সেখানে আরও উপস্থিত ছিলেন আইহাই  ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু,  মৎস্যজীবী সমিতির সভাপতি সহ সংগঠনের  সদস্যরা। 

ইত্তেফাক/আরএজে