গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকাটিলা গ্রামের গোলাপ খা’র ছেলে আ. রহমান ও জামতলা এলাকার মুজাহার কাজীর ছেলে সবুজ কাজী।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, গত ২ অক্টোবর উজানচরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় ডাকাল দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
