ঊষা রানী দাস
ডিবিসি নিউজের সাংবাদিক বিজন কুমার দাসের মাতা স্বর্গীয় ঊষা রানী দাসের প্রথম মৃত্যুবাষির্কী আজ। এ উপলক্ষে আজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সরারচর ইউনিয়নের মাছিমপুর দাসপাড়ায় তাদের গ্রামের বাড়িতে সকালে বাত্সরিক মাঙ্গলিক অনুষ্ঠান, দুপুরে গীতাপাঠ ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। পরে আত্মীয়স্বজন ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ এবং রাতে প্রার্থনা করা হবে।
