আর মাত্র একদিন। কোরবানির হাটে ব্যস্ততা বাড়ছে। প্রথমদিকে ভিড় বেশি না হলেও এখন ভিড় আবার বাড়ছে। বর্ষার সময়। ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য সমস্যাও রয়েছে। করোনার প্রকোপও বাড়ছে৷ তাই স্বাস্থ্য সতর্কতা অবলম্বনের জন্য কিছু বিষয় অনুসরণ করছি। সেজন্য বিশেষজ্ঞ মতামতই ভালো। বক্ষব্যধি বিশেষত ডা. আব্দুল হামিদ জানাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
মাস্ক নিতে ভুলবেন না
করোনার প্রকোপ এই সময়ে বাড়াই স্বাভাবিক। বর্ষার সময় ইনফ্লুয়েঞ্জাজনিত রোগ ছড়াতেই পারে। সেক্ষেত্রে অবশ্যই মাস্ক নেবেন। ভ্যাপসা গরম সত্যি। তবে মাস্ক থাকলে মুখ ও খাদ্যনালী দিয়ে সংক্রমণ ছড়ানোর শঙ্কা থাকবে কম।
হ্যান্ড স্যানিটাইজার রাখুন
হাটের পরিবেশ স্বাস্থ্যকর নয় মোটেও। প্রতিবার গরু দেখার পর হাতে জীবাণু থাকার সম্ভাবনা থাকে। তাই হ্যান্ড স্যানিটাইজার রাখুন।
দূরত্ব রাখুন
হাটে বেশি ভিড় হয়। তারপরও নিরাপদ দূরত্ব রাখুন। কারণ ভিড়ে আপনার টাকা বা ফোনও চুরি হতে পারে। আবার সংক্রমণও ছড়াতে পারে।
পায়ের দিকে খেয়াল রাখুন
কোরবানির হাটে এই একটি বিষয়ে অনেকেই সতর্ক থাকেন না। হাটে গোবর ও কাদা থাকে অনেক। এখানে স্যান্ডেল পায়ে যারা ঘুরেন তাদের পা কেটে যায় ও ক্ষত হয়। এক্ষেত্রে পা অ্যান্টিসেপটিক দিয়ে মুছে নিন। প্রয়োজনে টিটেনাসের ভ্যাকসিন নিন।

বর্ষায় ফুসফুসের বাড়তি যত্ন জরুরি
মাংস খান তবে বুঝেশুনে