ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে মেটার নতুন প্যারেনশিয়াল কন্ট্রোল চালু হয়েছে৷ নতুন এই ফিচারে প্যারেন্টাল সুপারভিশন হাব যুক্ত হয়েছে। অর্থাৎ বাবা-মা চাইলে অপ্রয়োজনীয় ডিএম বন্ধ করতে পারবেন। তাছাড়া সন্তানের কাছে এখন নোটিফিকেশন পাঠানোর ব্যবস্থা হয়েছে। খুব বেশিক্ষণ মেসেঞ্জার চালানোর পর তাদের বিরতি দেওয়া উচিত এই সতর্কীকরণ দেওয়া যাবে।
মেটার ফ্যামিলি কেয়ারের এই ফিচার আপাতত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার ব্যবহারকারীদের দেয়া হচ্ছে। নতুন টুলের মাধ্যমে বাবা-মা সন্তানের প্রাইভেসি ও সেফটি ফিচার দেখতে পারবেন, মেসেঞ্জারের কন্টাক্ট লিস্টে পরিবর্তন করতে পারবেন, এমনকি অ্যাপে তারা কতক্ষণ সময় ব্যয় করছে তাও দেখা যাবে।
অভিভাবকরা এখন দেখতে পারবেন কারা তার সন্তানকে মেসেজ দিতে পারে। সন্তান সেটিংসে বদল আনলে বাবা-মার কাছে নোটিফিকেশন চলে যাবে। বিগত কয়েক বছরে ইনস্টাগ্রাম এ ব্যাপারে অনেক উদ্যোগী। প্রাপ্তবয়স্কদের সঙ্গে অপরিচিত অল্পবয়স্কের পরিচয় সীমিত করতে তাদের অনেক উদ্যোগই দেখা গেছে। ইনস্টাগ্রাম 'টেক এ ব্রেক' নামে একটি ফিচার নিয়েও কাজ করছে। জানুয়ারিতে তাদের কোয়ায়েট মোডের সফলতা থেকেই এমন উদ্যোগ নেয়া। কিশোর যারা তাদের ইনস্টাগ্রামে অভিভাবকের সুপারভিশন চালু করার নোটিফিকেশন দেয়া হচ্ছে। অনলাইনে অস্থিতিশীলতা ঠেকাতে মেটার এই উদ্যোগ সাধুবাদযোগ্য ত বটেই।
সূত্র: টেকক্রাঞ্চ
