ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ট্রাকচাপায় ২ সিএনজি আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাসিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের আলফু মিয়ার ছেলে সাজু মিয়া (৪০) এবং নিহত অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি নামক স্থানে হবিগঞ্জগামী ট্রাক ব্রাহ্মণবাড়িয়াগামী নাম্বারবিহীন একটি সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়।
খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে। গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
