কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব খেলবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে আর সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন।
প্রথমবারের মতো কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত লিটন। এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডান-হাতি ব্যাটসম্যান লিটন, ‘সবাইকে স্বাগত। আমি লিটন দাস। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি দল সারে জাগুয়ার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আশা করছি আপনারা আসবেন এবং আমাদের দলকে সমর্থন করবেন। ২০ জুলাই থেকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দেখা হবে তাহলে।’
ছয়টি দল নিয়ে আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের তৃতীয় আসর।
