ঈদে ঘরের সাজ

আপডেট : ২৯ জুন ২০২৩, ১৮:০০

ঘরের ভেতর সেমাই রান্নার মিষ্টি ঘ্রাণ। বাইরে কোরবানির পশুর মাংস প্রস্তুত করার চেষ্টা। কিন্তু ঘরে মেহমান ও অতিথির আগমন হবেই। কিন্তু বাইরের অগোছালো পরিস্থিতির সঙ্গে ভেতরের অগোছালোর সমন্বয় করা যাবে না। তাই ঈদে ঘরের ভেতর সাজের প্রস্তুত আগেই নিতে হবে। সেটা কিভাবে? দেখে নিন:

বসার ঘরে বদল আনুন
আপনার বসার ঘরে প্রথম পরিবর্তন আনুন। ঈদুল আজহায় সবাই বাইরে রক্ত, মাংস ও চর্বির ঘ্রাণ পায়৷ সঙ্গে থাকে ভ্যাপসা গরম। ভাই কারো বাড়িতে গেলে তারা অনেকটা অস্বস্তি নিয়ে যান। তাদের আরামের জন্য বসার ঘরে ইনডোর প্লান্ট বা ফুল রাখার ব্যবস্থা নিন। ফ্লোরাল এরেঞ্জমেন্ট সবসময় ভালো। সোফা বা চেয়ারেও রঙ বেরঙের কাপড় বসান। দেখবেন সুন্দর লাগবে। ঘরের ভেতর নানাভাবে রঙ ও সুঘ্রাণের বন্দোবস্তই করা ভালো। 

বসার ঘরে কিছু মিষ্টির বন্দোবস্ত রাখুন
কাচের ঢাকনা দিয়ে ঢেকে কিছু মিষ্টির ব্যবস্থা বসার ঘরে রাখুন। খেতেই হবে এমন না। সবসময় শুধু অতিথিদের অভ্যর্থিত হওয়ার অনুভূতি দিন। 

ঘরে সুঘ্রাণের ব্যবস্থা করুন
যেমনটা বলেছি ঘরে সুঘ্রাণের ব্যবস্থা করুন। ঘরের ভেতর বাজে ঘ্রাণ অনেক সময় অসুস্থ করে দেয়। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন