মরিচা-তুলসীখালী ব্রিজ টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৫ জুন ২০১৯, ০০:১৬

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকা নবাবগঞ্জ দোহার আঞ্চলিক মহাসড়কে ইছামতি নদীর ওপর মরিচা ও ধলেশ্বরী নদীর ওপরে তুলসীখালী ব্রিজ টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে নবাবগঞ্জ উন্নয়ন সংস্থা নামে একটি অরাজনৈতিক সংগঠন। সোমবার দুপুরে উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শেখ তোফায়েল আহমেদ সেপোল, মহানগর শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক বাবুল লাল মন্ডল, শ্রমিক নেতা অবিনাশ সরকার প্রমুখ  —ইত্তেফাক