বিএনপি মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক সাংবাদিক আতিকুর রহমান রুমন নিজের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে 'মসজিদে আর রহমান'-এর দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
শুক্রবার (৩০ জুন) বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে তার মাতা মরহুমা ফেরদৌসী বেগমের প্রতিষ্ঠিত 'মসজিদে আর রহমান' জামে মসজিদের দ্বিতীয় ভবনের এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এদিকে, 'মসজিদে আর রহমান'-এর দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিক আতিকুর রহমান রুমনের সাথে উপস্থিত ছিলেন-গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম, স্থানীয় সাজেদুর রহমান মোহন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এসরাফিল হোসেন, জিল্লুর রাহমান মাস্টার, আব্দুস সাত্তার, আব্দুল ওয়াদুদ, জাকিরুল ইসলাম জুয়েল, তারিকুল ইসলাম অরেঞ্জ, আতিকুর রহমান আতিক, আব্দুর রহিম পিন্টু, আতাউর রহমান, মিনহাজুল ইসলাম, মিল্টন খোন্দকার, রাশাদুজ্জামান পিয়াস, শাহাদৎ হোসেন, আব্দুল্লাহ ছোটন প্রমুখ। এসময় মরহুমা ফেরদৌসী বেগমের কবর জিয়ারত করেন তারা।
প্রসঙ্গত, এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান মরহুমা ফেরদৌসী বেগম (৭৪) চলতি বছরের ১৩ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন থাকাকালে ইন্তেকাল করেন। সাংবাদিক আতিকুর রহমান রুমনের পিতা মরহুম হাফিজুর রহমান কর্মজীবনে সরকারি চাকুরীজীবী ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন।
