আন্তর্জাতিক কৌতুক দিবস আজ ১ জুলাই। বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি। এটি হাস্যরস ও হাসির শিল্পের জন্য উৎসর্গকৃত-যা মানুষের হৃদয়ে আনন্দ দেওয়া হিসেবে উদযাপিত হয়। মানুষ দৈনন্দিন জীবনের সময়সূচি থেকে আনন্দের জন্য কয়েক মিনিট বের করে একসঙ্গে হাসিঠাট্টা করবে, এটিই দিনটির মূল লক্ষ্য।
আন্তর্জাতিক কৌতুক দিবসের মূলমন্ত্র হচ্ছে, ‘হাসিই সব রোগের ওষুধ’। কৌতুকের মাধ্যমে যে হাসিঠাট্টার সৃষ্টি হয়, তা আমাদের ব্যস্ত ও চাপযুক্ত জীবনে অবকাশ প্রদানে অত্যন্ত প্রয়োজনীয়।
এদিকে এই দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। ফেসবুক ব্যবহারকারীরাও দিনটিকে যেন সম্পূর্ণভাবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে টুইটার ভরে গেছে অসংখ্য মিমে।
যশরাজ ফিল্মসের অফিসিয়াল টুইটার পেজে ব্যবহারকারীদের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, সর্বদা আপনার জীবনকে খুব কৌতুকপূর্ণ করে তোলে এমন কিছুর সন্ধান করুন। সবাইকে আন্তর্জাতিক কৌতুক দিবসের শুভেচ্ছা।
