চট্টগ্রামে বিজয় মেলা আজ শুরু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে আজ রবিবার পণ্য-মেলা শুরু হবে। বিকালে মেলার উদ্বোধন করবেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। বিজয় মেলা পরিষদ এই মেলার আয়োজন করেছে। ইতোমধ্যে মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর স্টল নিয়ে বসেছে বিক্রেতারা। বিজয় মেলা নিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা থাকে। এতে বাসা-বাড়িতে ব্যবহূত পণ্য সামগ্রীও পাওয়া যায়।

বিজয় মেলাকে সফল করতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিজয় মেলা পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মাজাফফর আহমদের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিজয় মেলা কমিটি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী (ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ), কো-চেয়ারম্যান নাঈম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী (সিএনসি), কমান্ডার সাহাব উদ্দিন, শওকত হাফিজ খান রুমু (সিএনসি), এম.এন ইসলাম, সরওয়ার কামাল দুলু, শফর আলী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার প্রমুখ।