সাইপ্রাসে এক সিরিয়াল কিলারকে সাতবার যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার আদালত সাবেক সেনা কর্মকর্তা নিকোস ম্যাটাক্সাসকে এই কারাদন্ড দেয়। তার বিরুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগে ১২টি অভিযোগ গঠন করা হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের আগষ্ট পর্যন্ত এই হত্যাকান্ড সংগঠিত হয়। নিহত নারীরা সবাই গৃহকর্মী হিসেবে সাইপ্রাসে কাজ করছিলেন। এদের মধ্যে তিনজন ফিলিপাইন, একজন নেপাল এবং একজন রোমানিয়ার। নিহত দুই বালিকায় বয়স ছয় ও আট বছর। -বিবিসি
