ফের ভাঙন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে। সোমবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করলেন দলটির এক এমএলএ এবং ১০ জেলা পরিষদ সদস্য। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ বোর্ড তৃণমূলের হাতছাড়া হয়ে গেল। এরপরই বিজেপি নেতা মুকুল রায় বলেন, ৭ দফায় তৃণমূল ভাঙবে। এখন প্রথম দফার পর্ব চলছে। ৭ দফার ভাঙন শেষ হলে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জির সরকারের পতন ঘটবে।
গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের এম এল এ উইলসন চম্প্র্রমারি।? লোকসভা নির্বাচনের পর এই নিয়ে ৫ জন তৃণমূলের এম এল এ বিজেপিতে যোগ দিলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন পঞ্চায়েত স্তরের (?ইউনিয়ন পরিষদের সমতুল্য)? আরো কয়েকশ নেতানেত্রী। তবে সবচেয়ে বড় ধাক্কা এ দিন আসল জেলা পরিষদের ১০ সদস্যের দল ত্যাগের মাধ্যমে। কারণ সম্প্র্রতি ওই লোকসভা আসনটি হারিয়েছে তৃণমূল। এবার জেলার কর্তৃত্বও হারাতে হচ্ছে। এই প্রথম পশ্চিমবঙ্গে কোনো জেলা পরিষদের দখল নিল বিজেপি।
বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, আগামীতে আরো চমক রয়েছে। তৃণমূলের আরো কয়েকজন এম এল এ বিজেপিতে যোগদান করতে পারেন। ?
