বর্ষায় সুস্থ থাকতে 

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৯:৩৪

ঘন বৃষ্টিতে জলাবদ্ধতা ঠেলে পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলছেন তো? বর্ষায় ফিট থাকার জন্য কিছু আলাদা অভ্যাস তো গড়তেই হবে। বর্ষায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সুস্থ থাকতে যেসব অভ্যাস গড়ে তুলবেন: 

কাঁচা খাবার এড়ানোই মঙ্গল
বর্ষার সময় কাঁচা শাকসবজি খাওয়া এড়ানো ভালো। সালাদ আইটেম করতে গেলেও তা ভালোভাবে ধুয়ে নিতে হবে। বিশেষত শাকজাতীয় খাবার না খাওয়াই ভালো। কাঁচা খাবারে সচরাচর পোকামাকড় ও জীবাণু থাকে। বিশেষত বর্ষায় এদের প্রকোপ থাকে বেশি। 


বিশুদ্ধ পানি পান করতে হবে
কাঁচা পানি নয় সবসময় বিশুদ্ধ পানি পান করুন। বর্ষায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। তাই ফিল্টারের পানি পান করুন অথবা পানি ভালোভাবে ফুটিয়ে নিন। 

পর্যাপ্ত ঘুম চাই
বর্ষায় ইনফ্লুয়েঞ্জা বা সংক্রমণের প্রাদুর্ভাব বাড়ে। তাই ইমিউনিটি বাড়ানো জরুরি। সেজন্য ডায়েট যেমন জরুরি পর্যাপ্ত ঘুমও সমগুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমোতেই হবে। 


কাঁচা লবণ বাদ
এই মৌসুমে কাঁচা লবণ তো খাবেন না অবশ্যই। পাশাপাশি খাবারেও বাড়তি লবণ দেবেন না। স্বাদ বাড়াতে অনেকেই বেশি লবণ দেন। এটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কার্ডিওভাসকুলার রোগের সমস্যা বাড়ায়। আর বর্ষার মৌসুমে এগুলো বড় সমস্যা। 

মৌসুমি ফল খান
স্বাস্থ্যকর হলেও বর্ষায় শাক জাতীয় খাবার এড়ানোই ভালো। তবে মৌসুমি ফল খেতে বাধা নেই। পেয়ারা, নাশপাতি, জাম, আম এসব ফল খাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন