ড্রাইভার-হেলপারের মোবাইল রেখে দেন মালিক, প্রতিশোধ নিতে বাস চুরি

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৫:২৮

মিরপুর থেকে চুরি যাওয়া একটি বাস উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) পল্লবী থানা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই উক্ত বাসের ড্রাইভার ও হেলপার।

গ্রেপ্তার দুজন হলেন, মো. সানজিত (১৯) ও আকাশ (২০)।

উদ্ধার হওয়া বাস।

পুলিশ জানায়, সোমবার রাতে মিরপুর ১০ নম্বর সেকশন থেকে বিহঙ্গ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৭৭২৩) বাসটি চুরি করা হয়। পরে বাসের মালিক আবুল বাশার মামলা করলে পল্লবী থানা এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ড্রাইভার সানজিত ও হেলপার আকাশকে। 

গ্রেপ্তার ড্রাইভার সানজিতের জবানে পুলিশ জানায়, ট্রাফিক পুলিশ কর্তৃক মামলা খাওয়ায় মালিক তার মোবাইল রেখে দেন। এর শোধ নিতে তারা দুজনে মিলে এই বাস চুরি করেন।

 

ইত্তেফাক/এসজেড