জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন

আপডেট : ২৫ জুন ২০১৯, ০১:০৭

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভোকেট মুহাম্মদ শামছুদ্দোহা সুমনকে সভাপতি ও অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেন সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত ২ মে ঢাকা বার অডিটরিয়ামে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম হিমেল, দপ্তর বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার বিষয়ক সম্পাদক মামুন খান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান (আল মারজান), ছাত্রী বিষয়ক সম্পাদীকা নওরিন জাহান, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা মাকছুদুল মতিন আসিফ, আইন বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নাদিম চৌধুরী।—প্রেস বিজ্ঞপ্তি