আয়ারল্যান্ডে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২২:০০

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে আয়ারল্যান্ডে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়েছে। সোমবার (৪ জুন) গলওয়ের স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, আয়ারল্যান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

বার্মিংহামের বার্মিজ টেম্পলের ড. নাগাসেন ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী ভাষণ প্রদান করেন কুশলায়ন বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন রতন চৌধুরী।

বিকেলে স্বদ্ধর্ম সভায় সভাপতিত্ব করেন বার্মিংহামের বার্মিজ টেম্পলের ড. নাগসেন থের, প্রধান ধর্ম দেশক ছিলেন ফ্রান্সস্থ কুশলায়ন বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টারের পরিচালক ভদন্ত জ্যোতিসার ভিক্ষু, বিশেষ ধর্মদেশক ছিলেন ফ্রান্স মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমাদর্শী মহাথের।

ড. ডেভিড বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দিলীপ বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন রিপন বড়ুয়া। অন্যান্যদের মধ্যে রতন চৌধুরী , অরবিন্ধ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এমএএম