পাওয়ার প্লেতে উইকেটশূন্য বাংলাদেশ

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২০:৩৪

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুই দফা বাগড়া দেয় বৃষ্টি। আর তাই ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে। ব্যাটারদের ব্যর্থতায় ৪৩ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

তবে বৃষ্টি আইনে আফগানদের টার্গেট দাঁড়ায় ১৬৪।  ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৯ ওভার শেষে বিনা উইকেটে ৩২ রান সংগ্রহ করেছে আগফানিস্তান।

ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। টাইগার বোলারদের কোন সুযোগ না দিয়ে কিছুটা ধীর গতিতে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ৯ ওভার শেষে বিনা উইকেটে ৩২ রান সংগ্রহ করে আফগানিস্তান। 

ইত্তেফাক/জেডএইচ