বৃষ্টি আইনে বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করছে আফগানিস্তান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করে দুই আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। পাওয়ার প্লের ৯ ওভার শেষে বিনা উইকেটে ৩২ রান সংগ্রহ করে আগফানিস্তান। তবে গুরবাজকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। সাকিবের পর আফগান শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ।
১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে গুরবাজ ও জাদরান। টাইগার বোলারদের কোন সুযোগ না দিয়ে কিছুটা ধীর গতিতে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ৯ ওভার শেষে বিনা উইকেটে ৩২ রান সংগ্রহ করে আফগানিস্তান।
তবে দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ৪৫ বলে ২২ রান করা গুরবাজকে আউট করে ব্রেক থ্রু এনে দেন সাকিব। সাকিবের পর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার তাসকিন। দলীয় ৭০ রানে ১৪ বলে ৮ রান করা রহমত শাহকে সাজঘরে ফেরান তাসকিন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
