চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুই দফা বাগড়া দেয় বৃষ্টি। এবার আরও একবার বৃষ্টিতে বন্ধ হলো খেলা। ২১.৪ ওভারের পর বন্ধ হয়ে গেছে খেলা। ২ উইকেটে হারিয়ে ৮৩ রান আফগানিস্তান। তবে বৃষ্টি আইনে পার স্কোর এ সময় ৬৭ রান। ফলে বৃষ্টির কারণে খেলা আর না হলে ১৭ রানে জিতে যাবে আফগানিস্তান।
১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে গুরবাজ ও জাদরান। টাইগার বোলারদের কোন সুযোগ না দিয়ে কিছুটা ধীর গতিতে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ৯ ওভার শেষে বিনা উইকেটে ৩২ রান সংগ্রহ করে আফগানিস্তান।
তবে দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ৪৫ বলে ২২ রান করা গুরবাজকে আউট করে ব্রেক থ্রু এনে দেন সাকিব। সাকিবের পর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার তাসকিন। দলীয় ৭০ রানে ১৪ বলে ৮ রান করা রহমত শাহকে সাজঘরে ফেরান তাসকিন।
ইনিংসের ২২তম ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। ২১ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
