আসন্ন বিমসটেক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৭:৫৩

আগামী ৩০ নভেম্বর বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। 

এর আগে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে বৈঠক করেন।

ডিসেম্বর থেকে বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান এবং ভারত মহাসচিবের দায়িত্ব নেবে। এ ছাড়া ১৭ জুলাই বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।

মাসুদ বিন মোমেন বলেন, ‘ভারতের বিমসটেকের প্রতি গভীর আগ্রহ রয়েছে। তাই পরবর্তী শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি নিয়ে আলোচনা করতে ভারতের সচিব ঢাকায় এসেছেন।’

ইত্তেফাক/এসজেড