আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হতাশাজনক হারের আচমকা অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। আর তাই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার। তামিমের জায়গায় রনির দলে ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন রনি। মূলত টি-টোয়েন্টি দলের অংশ হিসেবে চট্টগ্রামে এসেছিলেন এই ডানহাতি ওপেনার। তবে তামিমের অবসরে ওয়ানডে দলে জায়গা হয় রনির।
বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৭ রানের হারে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। আগামী ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকী দুই ম্যাচ।
