বগুড়া অফিস
সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজের হলরুমে শিক্ষার্থীদের মাঝে বিজয়ের গল্প বলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ’৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্প শোনান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, আব্দুল করিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হালিম, কলেজের অধ্যক্ষ শাহ আলম, প্রভাষক নজরুল ইসলাম ও সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামান। মুক্তিযুদ্ধের গল্প শুনে কলেজের শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
