কলাপাড়ায় ১০ লাখ পিচ গলদা চিংড়ি রেনু উদ্ধার

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:২৮

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১০ লাখ পিচ গলদা চিংড়ি রেনুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার(৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের উমেদপুর এলাকা থেকে রেনুগুলো উদ্ধার করে কোস্টগার্ড। 

পরে উপজেলা ফিশারী কর্মকর্তা আশিকুর রহমানের উপস্থিতিতে উদ্ধার করা রেনুগুলো সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ সময় ট্রাকের চালক এভাবে আর রেনু বহন করবে না এই মর্মে মুচলেখা দিলে ট্রাকসহ চালককে ছেড়ে দেওয়া হয়। 

উদ্ধার করা রেনুগুলোর দাম প্রায় ২০ লাখ টাকা।

এব্যাপারে নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, রেনুপোনা শিকার বন্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত হয়েছে। যারা রেনুপোনা শিকারের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ইত্তেফাক/আরএজে