যুক্তরাজ্যের মাটিতে মানবাধিকার লঙ্ঘন ও বৈরী কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে ব্রিটেন কঠোর নিষেধাজ্ঞা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।
পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, আরও পদক্ষেপ সন্নিবদ্ধ রয়েছে। আমি সে সব পদক্ষেপ গ্রহণ করতে চাই না, তবে সে সব পদক্ষেপ গ্রহণ করব কি করব না, সে বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত ইরান সরকারের নিজের হাতে রয়েছে।’ খবর এএফপি’র।
