অনূর্ধ্ব-১৯ ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৯:৫৬

বৃষ্টি আইনে ১০ রানে হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা এনেছে বাংলাদেশের যুবারা।

রোববার (৯ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২৫৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬০ রান সংগ্রহ করেন দুই ওপেনার মোহাম্মদ রিজোয়ান ও আদিল বিন সিদ্দিক। তবে ৩৭ বলে ২৫ রান করে আউট হন রিজওয়ান।

তবে শিহাব জেমসের ফিফটি ও আরিফুল ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।  আরিফুল ৭১ বলে ৬৯ ও শিহাব ৬০ বলে ৪৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেওয়ানা মাফাকা ও সিফো পোটসান ২টি করে উইকেট।

২৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। দলীয় ১৬ রানে ওপেনার লুহান প্রিটোরিয়াসের উইকেট হারায় তারা। এরপর দলীয় ৫১ রানে ফের উইকেট হারায় সফরকারীরা। ২২ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান জনাথন ভ্যান জয়েল।

তবে অধিনায়ক ডেভিড টেগারের ব্যাটে লড়াইয়ে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ৪৯ ওভারে ২৫৪ রানে অলআউট হয় তারা। ৯৩ বলে ৭৫ রান করেন টেগার। ফলে ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

 

ইত্তেফাক/জেডএইচ