শতরানের পর ফিরলেন ফিঞ্চ

আপডেট : ২৫ জুন ২০১৯, ১৮:১৫

ব্যক্তিগত ১০০ রান করে জফরা আর্চারের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪০ ওভার ৩ বল শেষে দলীয় সংগ্রহ ২১৫।স্টিভেন স্মিথ ২১ রানে ব্যাট করছিলেন।​

এর আগে আজ মঙ্গলবার ইংল্যান্ডের লডসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। প্রথমে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। এই জুটিতে আসে ১২৩ রান। ব্যক্তিগত ৫৩ রানে মঈন আলীর বলে রুটের হাতে ক্যাচ দেন ওয়ার্নার। এরপর উসমান খাজার সঙ্গে ফিঞ্চের ৫০ রানের জুটি আরো একধাপ এগিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। দলীয় ১৭৩ রানের মাথায় খাজাকে ফেরান বেন স্টোক।

ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ইংল্যান্ডের পয়েন্ট ৮। ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে আসা দলটির শেষ চার নিশ্চিত না। বিপরীতে অস্ট্রেলিয়া অনেকটাই নির্ভার। ছন্দে থাকা দলটি ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পেয়ে গেছে ১০ পয়েন্ট। ফলে, সেমিফাইনালে ওঠার পথে অ্যারন ফিঞ্চের দলের আর খুব বেশি বাধা নেই।

ইত্তেফাক/এএম