হোয়াইট হাউসে বুশের কয়েক বছর যুক্তরাষ্ট্রের ইতিহাস নেয় নতুন রূপ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

রয়টার্স

মাত্র চার বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ, যিনি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের ইতিহাসকে একটি রূপ দিয়েছিলেন। কঠোর পরিশ্রম ও কঠিন সিদ্ধান্তের মধ্যদিয়ে কুয়েত থেকে ইরাকি বাহিনীকে নির্মূল, বেইজিং ও সিআইএ বিষয়ে নীতিগত অবস্থান এবং একটি সফল বাজেট প্রণয়নের ফলে নির্বাচন এবং ভবিষ্যত্ প্রেসিডেন্টের পিতা হিসেবে তাকে গণ্য করা হয়ে থাকে।

শুক্রবার ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন বুশ। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরের ১৭ এপ্রিল তার স্ত্রী বারবারা বুশের মৃত্যুর সাত মাস পর জর্জ এইচ ডব্লিউ বুশের মৃত্যু হয়। ৭৩ বছর তারা দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন। জর্জ এইচ ডব্লিউ বুশ ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনকালকে দুইটি উল্লেখযোগ্য ঘটনার মাধ্যমে শনাক্ত করা হয়ে থাকে। এর একটি হলো ১৯৯০ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কুয়েতের ওপর আগ্রাসনের প্রতি বুশের আগ্রাসী প্রতিক্রিয়া ও পদক্ষেপ গ্রহণ করা। অন্যটি হলো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আর কোনো কর বৃদ্ধি না করার অঙ্গীকার।

ওই সময় স্নায়ু যুদ্ধের সমাপ্তি হয়েছে। যার ফলে সোভিয়েতপন্থি সাম্যবাদের প্রভাব হ্রাস পাচ্ছিল। এর মধ্যেই বুশের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রকে দৃঢ়ভাবে বিশ্বের মোড়ল হিসেবে আবির্ভূত করে। এছাড়া ওই সময় বুশ জোরালোভাবে বলেছিলেন যে, সাদ্দামের আগ্রাসন ‘দাঁড়াবে না’। এর পরেই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক বাহিনী উপসাগরীয় যুদ্ধে ইরাকের সেনাবাহিনীকে পর্যবসিত করে। যার ফলে ইরাকের রাজধানী বাগদাদ কুয়েতের ওপর নিয়ন্ত্রণ হারায়। এ পদক্ষেপ গ্রহণের ফলে যুক্তরাষ্ট্রে বুশের জনপ্রিয়তা ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।