সংসদ সদস্য রেবেকা মোমিনের মৃত্যুতে চিফ হুইপের শোক

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৭:৫৭
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের (৭৬) মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী। মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন।
 
রেবেকা মমিন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী প্রয়াত আব্দুল মমিন এমপি'র সহধর্মিণী।
 
এক শোক বার্তায় চিফ হুইপ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইত্তেফাক/এবি/পিও