মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট ন্যাটোর দু’দিনব্যাপী বার্ষিক সম্মেলনের আজ মঙ্গলবার (১১ জুলাই) প্রথম দিন। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জোটের নেতারা সম্মেলনের লিথুয়ানিয়ার রাজধানীতে জড়ো হয়েছেন।
এদিকে রাশিয়ান কর্মকর্তারা এ নিয়ে পশ্চিমা নেতাদের সিরিজ হুমকি দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ন্যাটোতে ইউক্রেনের সদস্য হওয়া নিয়ে বিরূপ মনোভাব জানিয়েছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা মঙ্গলবার আল জাজিরাকে বলেছেন, ন্যাটোকে দুর্বল করার জন্য আমাদের উদ্দেশ্য ছিল কারণ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এবং পুরো ন্যাটোর উদ্দেশ্য রাশিয়াকে দুর্বল করা। তাদের বিবৃতিতে দিকে তাকান, তারা শুধু আমাদের দেশকে দুর্বল করতে চায়।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সরাসরি হুঁশিয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ন্যাটোর সম্ভাব্য বিস্তৃতিতে মস্কো যথাযথ পদক্ষেপ নেবে। এ ছাড়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ তার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়াকে ন্যাটো নেতারা শত্রু ও প্রতিপক্ষ হিসেবে মনে করে।
ন্যাটোর বার্ষিক সম্মেলনে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়া ন্যাটোর সম্মেলনে শুরুর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী।
