শিবচরে ড্রেজার দুর্ঘটনায় নিহত ৩ শ্রমিকের পরিবার পেল আর্থিক সহায়তা

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০০:৪৫

নদীশাসন কাজে নিয়োজিত ড্রেজার দুর্ঘটনায় নিহত তিন শ্রমিকের পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা প্রদান । মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তুলে দেন সহকারী কমিশনার ও এক্সকিউটিভ  ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল।

জানা যায়, গত সোমবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলা নিলখীতে আড়িয়াল খাঁ নদীতে নদীশাসন কাজে নিয়োজিত ড্রেজার দুর্ঘটনায় তিনজন শ্রমিক নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন- ভোলা চরফ্যাশন উপজেলার আহমদপুর গ্রামের মোহাম্মদ সিরাজুল হক মিনার ছেলে মো. আলাউদ্দিন(৪৫), রংপুর কাউনিয়া উপজেলার শিরদ্বৈতারি গ্রামের ফজলুল হক মিয়ার ছেলে ইকরামুল(৩০), নড়াইল লোহাগড়া উপজেলার লাউনিয়া গ্রামের আফজাল মিয়ার ছেলে ইছা(২২)। 

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করা হয়। যে তিনজন শ্রমিক নিহত হয়েছেন তাদের লাশ স্থায়ী ঠিকানায় তাদের নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া ও দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

ইত্তেফাক/ইআ