একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বহুলাংশে নির্ভর করে ঐ দেশের প্রশিক্ষিত জনসংখ্যা তথা জনশক্তির দক্ষতা ও পারদর্শিতার ওপর। কারণ দেশের আগামীর নেতৃত্বকে যথাযথ ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করা না গেলে সেই দেশের জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে দেশ, পরিবর্তন আসছে শিক্ষা ব্যবস্থায়, কারণ শিক্ষিত ও দক্ষ জনশক্তি ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয় না। আর তাই শিক্ষা ক্ষেত্রেও এসেছে পরিবর্তনের ছোয়া। শিক্ষা ব্যবস্থা হতে হবে সুনির্দিষ্টরুপে বাস্তবসম্মত ও কর্মমূখী। সুতরাং শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে পারলে সাধিত হবে আমাদের দেশের কাঙ্খিত উন্নয়ন, দেশ এগিয়ে যাবে তার অভিষ্ট লক্ষ্যে - উন্নয়নশীল থেকে উন্নত দেশে। আর তাইতো সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আজ জোয়ার এসেছে কারগরি শিক্ষার। কারিগরি শিক্ষাই এখন দেশকে দিতে পারে তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মূল মন্ত্র। আমাদের দেশে বাস্তবমূখী শিক্ষা প্রতিষ্ঠানের অভাবই এক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে।
ডিটিআই পরিচালিত সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো সম্পূর্ণ গভীরভাবে তাত্ত্বিক, ব্যবহারিক ও বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রশিক্ষণ মূলক, যা উচ্চ শিক্ষিত ও বাস্তব জ্ঞানে গুনান্বিত শিক্ষকমণ্ডলী এবং সুদক্ষ ল্যাব প্রশিক্ষকগণ দ্বারা পরিচালিত। অত্র প্রতিষ্ঠানের কোর্সসমূহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সকল সুবিধাদিসহ ড্যাফোডিল পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সকল সুবিধা যুক্ত। ডিটিআই পরিচালিত কোর্স গুলোর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে কোর্স সমূহের মাঝে প্রতি মাসে বিষয় ভিত্তিক কার্যক্ষেত্র পরিদর্শন ও প্রতি সেমিস্টারে ডিপার্টমেন্ট ভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল শিক্ষা ভ্রমণের সুযোগ। শিক্ষার্থীদের কর্মক্ষেত্রগুলোতে ইন্টার্ণশিপের এর সুযোগ এবং কোর্স শেষে জব ফেয়ারের মাধ্যমে চাকরিদাতা ও চাকরি আগ্রহীদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন/গুগল-এডুকেশনের মাধ্যমে সারাবিশ্বের সঙ্গে সংযুক্ত থাকার জন্য শিক্ষার্থীদের ল্যাপটপ পাওয়ার সুযোগ। সকল ছাত্রীদের জন্য রয়েছে কোর্স ফি’র উপর বিশেষ ছাড় ও প্রতিষ্ঠান সংলগ্ন ছাত্রী হোস্টেলের ব্যবস্থা। তাছাড়া ডিটিআই পরিচালিত সকল কোর্সে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক উপবৃত্তির ব্যবস্থা ও আলাদা আলাদা শিফটে ক্লাস করার সুযোগ। বিস্তারিত ০১৭১৩-৪৯৩২৬৭ নম্বরে ডিটিআই তে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীরা ড্যাফোডিল পরিচালিত অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে অন্যদের তুলনায় কম খরচে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন ও প্রফেশনাল কোর্সে অংশগ্রহনের সুযোগ। ডিটিআই এর সকল শিক্ষার্থীরা কোর্স শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে আর্থিক সুবিধা সহ উচ্চ শিক্ষা গ্রহন করতে পারবে। ডিটিআই-এর কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না বরং দুর্বল ও অমনোযোগী ছাত্র- ছাত্রীদেরকে গাইড টিচার দ্বারা আলাদাভাবে কেয়ার নেয়া হয়। কোনো শিক্ষার্থী অসুস্থতা বা অন্য কোন কারনে ক্লাস করতে ব্যর্থ হলে পরীক্ষার পূর্বে রিভিউ ক্লাস সমূহের মাধ্যমে ব্যর্থ ক্লাস সমূহের ক্ষতি পুষিয়ে নিতে পারবে যা অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে নেই। ডিটিআই এর সকল শিক্ষার্থী ড্যাফোডিল পরিবার এর বিশাল কর্ম পরিসরে চাকরির ক্ষেত্রে অগ্রাধীকার পেয়ে থাকে। ডিটিআই পরিচালিত টেকনোলজিসসমূহ হলো- টেক্সটাইল, গার্মেন্টস ডিজাইন, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, সিভিল, গ্রাফিক ডিজাইন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইত্যাদি।
উল্লিখিত টেকনোলজিসমূহে ভর্তির জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত জিপিএ (২.০০)সহ এসএসসি পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী অথবা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। বোর্ড কর্তৃক আসন সংখ্যা সীমিত হওয়ায় ব্যাচ পূর্ণ হওয়ার পূর্বে ভর্তির তথ্যের জন্য ভর্তি অফিসে যোগাযোগ করতে পারেন।
। অনলাইনে আবেদন করা যাবে http://admission.dti.ac/ ঠিকানার মাধ্যমে।
