তারকাদের বিশ্বকাপ ভাবনা পাকিস্তান হারলেই লাভ! —সিয়াম আহমেদ

আপডেট : ২৫ জুন ২০১৯, ২০:৫২

পাকিস্তান তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে মনোবল বাড়িয়েছে। আমার মনে হয় আজকের এই ম্যাচেও তারা তাদের আত্মবিশ্বাসকে কাজে লাগাবে। ভালো খেললেও তাদের পক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়াটা এত সহজ হবে না। নিউজিল্যান্ড প্রতিটি ম্যাচই ভালো খেলছে। তাদের তো সেমিফাইনাল প্রায় নিশ্চিত। পাকিস্তানও বাকিগুলো জিতলে উঠে যেতে পারে। তাতে বিপদটা বাংলাদেশের জন্যই। তার মানে, পাকিস্তান হারলে আমাদেরই লাভ। আমি চাই যেকোনোভাবে আজ নিউজিল্যান্ড জিতুক। তাদের যে ধারাবাহিকতা জেতারই কথা। তাদের জন্য শুভকামনা।

 

লেখক:অভিনেতা