ডেস্কটপ ওয়ালপেপার সত্যিই কুল, বাট সমস্যা হচ্ছে ডেস্কটপ ওয়ালপেপার স্ট্যাটিক বা থেমে থাকে। কোনো ভিডিও ক্লিপকে ডেস্কটপ ওয়ালপেপার হিসেবে সেট করলেই আর কিছুই থেমে থাকবে না। উইন্ডোজ ১০, ম্যাক ওএস, লিনাক্স, ক্রোম ওএস — ইত্যাদিতে বিভিন্ন টুল রয়েছে ভিডিও ওয়ালপেপার সেট করার জন্য। আপনি ভিএলসি প্লেয়ার ব্যবহার করেও এই কাজ করতে পারবেন। কিন্তু উইন্ডোজ ১০-এর ক্ষেত্রে খানিকটা সেটিংস ঠিক করতে হবে, যেটা উইন্ডোজ এক্সপিতে কোনো সেটিংস ঠিক না করেই করা যেত।
এ লেখায় ডেস্কটপে ভিডিও ওয়ালপেপার সেট করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো— এর সাহায্যে আপনি সহজেই ডেস্কটপে ভিডিও ওয়ালপেপার সেট করতে পারবেন। তবে ভিডিও ওয়ালপেপার সেট করার পূর্বে পছন্দের ভিডিও ক্লিপটি খুঁজে বের করা কিন্তু কম ঝামেলার নয়। আপনি যেকোনো মিউজিক ভিডিও বা যেকোনো ভিডিওকে ওয়ালপেপার বানাতে পারেন, কিন্তু বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় কুল লাগতে পারে।
যেমন- শর্ট প্রাকৃতিক ভিডিওগুলো বা ভিডিও লুপ বেশি সুন্দর লাগতে পারে। যাইহোক, প্রথমে পছন্দের ভিডিও ক্লিপটি খুঁজে বের করুন, এবার নিচের স্টেপগুলো অনুসরণ করুন!
ডেস্কটপে ভিডিও ওয়ালপেপার সেট
PUSH Video Wallpaper — নামক অ্যাপটি ডেক্সটপে ভিডিও ওয়ালপেপার সেট করার জন্য সবচাইতে মারাত্মক টুল। এর ভালো ব্যাপার হচ্ছে এটি ব্যবহার করা খুবই সহজ, আর খারাপ ব্যাপার হচ্ছে এই জিনিস অফিশিয়ালভাবে ফ্রি নয় (আপনাকে মোটামুটি ১০ টাকার মতো খরচ করতে হবে) তবে এর ফ্রি ট্রায়াল ভার্সন রয়েছে। আর হ্যাঁ, আমি অফিশিয়ালভাবে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করতে রিকোমেন্ড করব না বাট আপনি যা ইচ্ছা তা করতে পারেন!
প্রথমে https://bit.ly/31JX7IK এই লিংক থেকে অ্যাপটির অফিশিয়াল সাইটে প্রবেশ করুন। তারপরে ডাউনলোড বাটনে ক্লিক করে .exe ফাইলটি ডাউনলোড করে নিন, সাইজে অ্যাপটি প্রায় ১৬ মেগাবাইটের মতো। তারপর উইন্ডোজের জাতীয় পদ্ধতি ব্যবহার করে একে ইন্সটল করলেই আপনার ঠিক কাজটি শেষ হবে। আপনার পছন্দের ভিডিও ক্লিপটি অ্যাপটির প্লে লিস্টে ড্রপ করে দিন। আপনি ভিডিও প্লে লিস্ট ও বানাতে পারবেন এবং ভলিউমের উপরে কন্ট্রোল করতে পারবেন। রেজাল্ট হিসেবে পেয়ে যাবেন স্মুথ ডেস্কটপ ভিডিও ওয়ালপেপার, যেটা মোটেও ল্যাগ করে না।
