ট্রাকচাপায় কলেজছাত্রীসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১২:০১

সিরাজগঞ্জের রায়গঞ্জে শনিবার (১৫ জুলাই) রাতে ট্রাকচাপায় কলেজছাত্রীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে চালক অক্ষত রয়েছেন বলে জানা গেছে। 

নিহতরা হলেন বগুড়ার ধুনুটের শ্যামগাতি গ্রামের জহির রায়হানের মেয়ে কলেজছাত্রী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোশ্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় দুই নারীসহ তিনজন একটি মোটরসাইকেলে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী খাদিজা ও ফাতেমা নিহত হন। পরে স্থানীয়ারা ট্রাকটি আটকে রাখে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

 

  

ইত্তেফাক/আরএজে