ঢাকায় কোয়ালিটাস হেলথ মালয়েশিয়ার যাত্রা শুরু

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৬:১৮

বাংলাদেশের সর্বত্র কম খরচে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ শুরু করেছে মালয়েশিয়ার কোয়ালিটাস হেলথ কেয়ার বাংলাদেশ।

প্রথমবারের মতো রাজধানীর বনানীতে কার্যক্রম শুরু করেছে এই প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে দেশের ৪০টি স্থানে মালয়েশিয়ার ফ্যামেলি কোয়ালিটাস হেলথ বাংলাদেশ তাদের কার্যক্রম পরিচালনা করবে। রবিবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক(এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড.  নুরুল আমিন বিন মোহাম্মদ ইসহাক।

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবা খাতে সবকিছুই বিদ্যমান রয়েছে শুধুমাত্র আস্থা এবং দায়িত্ববোধ বোধের অভাব রয়েছে। যেকোনো রোগী যদি প্রথম পর্যায়ে তাদের শুধুমাত্র প্রথম পর্যায়ে অসুস্থ হবার সাথে সাথেই প্রাথমিক ভাবে সমন্বিত চিকিৎসা পান তবে অধিকাংশ ক্ষেত্রেই রোগীর সমস্যার সমাধান হয়। এসময় প্রাইমারি পর্যায়ে সঠিক চিকিৎসা ও কাউন্সিলিং পেলে রোগী সুস্থ হবে বলে আশা রাখেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির বাংলাদেশের পরিচালক ডা. শঙ্কর চন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৭ সালে মালয়েশিয়ায় দাতো ড. নুরুল আমিন বিন মোহাম্মদ ইসহাক বেসরকারি প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারীদের নিয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করেন। ২৫ বছর ধরে কোয়ারিটাস গ্রুপ এশিয়া প্যাসিফিক রিজিওন এ জেনারেল প্রাকটিস পরিচালনার দক্ষতা অর্জন করেছে।

বর্তমানে কোয়ালিটাস হেলথ মালয়েশিয়া ক্লিনিক বনানীর ১১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়ীর ৪র্থ তলা, ব্লক-এফ এ অবস্থিত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম  দিয়ে আসছে।  এখানে আল্ট্রাসাউন্ড, এক্সরে ও ইসিজি সহ  নানা সুযোগ-সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে। ২০২৪ সালের মধ্যে ঢাকার গুলশান. বারিধারা, বসুন্ধরা, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, খিলগাঁও, কাকরাইল, আজিমপুরসহ সারাদেশে ২০২৬ সালের মধ্যে কোয়ালিটাস হেলথ মালয়েশিয়া ক্লিনিকের ৪০টি শাখা স্থাপন করা হবে।

ইত্তেফাক/এসসি