সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন রবি ও সোমবারের তুলনায় কিছুটা বেড়েছে। একই সঙ্গে সূচকও বেড়েছে ১ দশমিক ৮১ পয়েন্ট। গতকাল ডিএসইএতে ৩৪৯ টি কোমপানির ১২ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৬৭৬ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ ৪৫৩ কোটি টাকা। সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) সোমবারের চেয়ে ১.৮১ পয়েন্ট বেড়ে ৫৩৮০.৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৬৬ পয়েন্ট বেড়ে ১৮৯৬.৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ০.৭৭ পয়েন্ট বেড়ে ১২৩০.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩১ টির, কমেছে ১৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, রানার অটো, বিবিএস কেবলস ও ব্র্যাক ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো-ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ড, রানার অটো, বঙ্গজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফা., আইটি কনসালটেন্ট, ফাইন ফুডস, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান কোমপানিগুলো হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স, নরদার্ন ইন্সু্যুরেন্স, সেন্ট্রাল ইন্সু্যুরেন্স, ইউনাইটেড ইন্সু্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, তাকাফুল ইন্সু্যুরেন্স ও প্রাইম লাইফ ইন্সু্যুরেন্স।
