বিধ্বংসী লিটনে উড়ন্ত শুরু বাংলাদেশের 

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০২:০২

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের দেওয়া ১১৯ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন।

প্রথম ওভারে দুই চারের সাহায্যে ৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে আরও আগ্রাসী হন লিটন। এই ওভারে ৩ চারের মারেন তিনি। দুই ওভারে থেকে ২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এরপরেও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এই দুই ওপেনার। পাওয়ার প্লের ৫ ওভার শেষে বিনা উইকেটে ৫০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।    

ইত্তেফাক/জেডএইচ