ভোট দিয়ে আরাফাত বললেন ‘জয়ের বিষয়ে আমি আশাবাদী’

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:০১

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, জয়ের বিষয়ে আমি খুব আশাবাদী। মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না, তাই বিজয় সুনিশ্চিত।

সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আরাফাত। ভোট দেওয়া শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।

এই নির্বাচন ব্যালটের মাধ্যমে নেওয়া হচ্ছে ভোট। তবে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে। এ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।

ইত্তেফাক/কেকে