বেতন-ভাতা নিয়ে অসন্তোষ

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের হামলা, নিরাপত্তা কর্মীসহ আহত ২০

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৭:০৩

পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকদের হামলায় নিরাপত্তা কর্মীসহ অন্তত ২০ জন হয়েছেন। সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতন ভাতা নিয়ে সকালে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এ সময় তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত পুলিশ ও নিরাপত্তা কর্মীরা বাঁধা দিলে শ্রকিমকরা তাদের ওপর হামলা চালায় এবং অফিসসহ একাধিক যানবাহন ভাঙচুর করা হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের সঙ্গে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের আলোচনা চলছে।

ইত্তেফাক/এবি