নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনে শূন্য পদে সরকারি বিধি মোতাবেক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নির্ধারিত বেতনে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আবশ্যক। যোগ্যতা:উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (বাণিজ্য শাখায়) দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ন্যূনতম এমএস ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট কাজে পারদর্শী হতে হবে। স্কাউটিং অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার। আবেদনপত্র জমা ০৪ জুলাই, ২০১৯। ঠিকানা: সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন, ৫৪, ইনার সার্কুলার রোড, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০। সিকে-১৬২৯
নিয়োগ বিজ্ঞপ্তি: প্যাথলজী টেকনোলজিস্ট ২ জন, যোগাযোগ: এশিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, দক্ষিণ যাত্রাবাড়ী, ধোলাইপাড়, ঢাকা। মোবাইল: ০১৭১২৭৯০৩৪২। সিএম-৮৯৭
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক খিদিরপুর কলেজ (ডিগ্রী), পো: খিদিরপুর, উপজেলা: মনোহরদী, জেলা: নরসিংদী-এর জন্য একজন অধ্যক্ষ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট হতে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, দুই কপি ছবি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবর সোনালী ব্যাংকের যেকোন শাখা হতে ১,০০০/- (এক হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর দরখাস্ত হাতে হাতে/ডাকযোগে পৌঁছাতে হবে। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
-অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিএম-৮৯৮
