প্রধানমন্ত্রীর সঙ্গে এ আরাফাতের সাক্ষাৎ

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎ করতে এসে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ আলী আরাফাত। এ সময় তার সহধর্মিনী উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎ করতে এসে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ আলী আরাফাত। ছবি: ফোকাস বাংলা

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীকের প্রার্থী আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। 

ইত্তেফাক/এএএম