এবার চোটের তালিকায় রিয়াদ

আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:৩৭

ইনজুরি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ টিমের। একের পর এক ইনজুরিতে পড়ছেন। ক্রিকেটারদের ইনজুরি নিয়ে আবার নানারকম গুঞ্জনও ছড়িয়ে পড়ছে।

এবার চোট পেয়েছেন দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার আফগানিস্তান ম্যাচে তাকে এক পর্যায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করতে দেখা যায়। পরবর্তীতে তিনি আর ফিল্ডিং করতেও নামেননি। তার পরিবর্তে সাব্বির ফিল্ডিং করেন।

এ বিষয়ে দলের মিডিয়া ম্যানেজার রাবিদ হাসান সাংবাদিকদের জানান, রিয়াদের পায়ের গোঁড়ালিতে চোট লেগেছে। তার এক্সরে করা হয়েছে। সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালে এক্সরে রিপোর্ট পাওয়ার পর ইনজুরির অবস্থা বোঝা যাওয়ার কথা।