মহাখালীতে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০১:৪৪

রাজধানীর মহাখালীর রসুলবাগ পেট্রোল পাম্পের গলির একটি গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিট।

মঙ্গলবার (১৮ জুলাই) দিনগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, মহাখালী রসুলবাগ পেট্রোল পাম্পের গলির একটি গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেরনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমএএম