আম্বালায় পাওয়া যাবে সেলেক্সট্রার পণ্য

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৮:৫৫

সেলেক্সট্রার সঙ্গে যুক্ত হলো ইলেক্ট্রনিকস, হোম অ্যাপলায়েন্স এবং মোবাইল ফোন ও একসেসরিজ পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আম্বালা ট্রেডার্স। এখন থেকে সেলেক্সট্রার আমদানি করা সব পণ্য আম্বালা ট্রেডার্সের সব শাখা অফিসে পাওয়া যাবে। ক্রেতারা ইএমআই সুবিধা নিয়ে যেকোনও পণ্য কিনতে পারবেন।

সম্প্রতি এ বিষয়ে আম্বালা ট্রেডার্সের সঙ্গে সেলেক্সট্রার একটি চুক্তি সই হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বালা ট্রেডার্সের প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী আরিফ সিকদার এবং সেলেক্সট্রা লিমিটেডের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত প্রমুখ।

ইত্তেফাক/এসসি