বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিম হাসান সাকিব। বর্তমানে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপ খেলছেন এই পেস বোলিং অলরাউন্ডার। মাঠের খেলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে আলোচনার জন্ম দেন।
বুধবার (১৯ জুলাই) বিবাহ ইস্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, 'ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না!!'
এই স্ট্যাটাস দেওয়ার পরই বিতর্কের মুখে পড়েন এই ক্রিকেটার। আর বিতর্কের মুখে কিছু পরেই স্ট্যাটসটি মুছে ফেলেন সাকিব।
