প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:১৮

গত ১৯ জুন দৈনিক ইত্তেফাকের তৃতীয় পৃষ্ঠায় চতুর্থ কলামের নিচে ‘কর আইনজীবীদের মানববন্ধন’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট সোহরাবউদ্দিন ও মহাসচিব হিসেবে অ্যাডভোকেট খোরশেদ আলমের নাম প্রকাশিত হয়।

সংগঠনের সভাপতি মনিরুল হুদা ও মহাসচিব এ এ গফুর মজুমদার এক প্রতিবাদলিপিতে বলেছেন, ঐ দুই ব্যক্তি কস্মিনকালেও বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব ছিলেন না। বর্তমানেও নেই। এরা নানাভাবে আমাদের নামে মিথ্যাচার করে সুনাম ও খ্যাতি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।